1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে তোজা’র ফ্যামিলি ডে-২০২৪ উদযাপন

মোঃ সুজন আলী
  • সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১১ জন পড়েছেন
48

ঠাকুরগাঁও প্রতিনিধি: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হলো ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (TOJA) ফ্যামিলি ডে-২০২৪।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১০ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (TOJA) আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের স্বপ্ন জগত পার্কে দিনব্যাপী ফ্যামিলি ডে-২০২৪ পালন করা হয়।

এসময় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র খেলায় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (TOJA) জেলা কমিটি, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল ও হরিপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

খেলা শেষে আলোচনায় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (TOJA) সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনটির সহ-সভাপতি অ্যাড. আহসান হাবিব বুলবুল, সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাহিদ রেজা, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান, দপ্তর সম্পাদক রহিম শুভ, অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, তোজার পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি বাদল হোসেন, রাণীশংকৈল উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন আকাশ, বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির সভাপতি কায়সার, হরিপুর উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতা ও র‌্যাফেল ড্র প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল আহমেদ বলেন, আমরা প্রতিবছর আমাদের সংগঠনের মাধ্যমে এমন আয়োজন করে থাকি। কারণ আমরা সবসময় সাংবাদিকতার কাজে ব্যস্ত থাকায় পরিবারের সদস্যদের তেমন একটা সময় দিতে পারিনা। তাই পরিবার সহ আমাদের নিজেদের আনন্দের জন্য আমাদের এই আয়োজন। আশা করি আগামীতেও এটি অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page