1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ফেসবুকে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে গ্রেফতার যুবক

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৫ জন পড়েছেন

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় নারীর পরিচয় দিয়ে কথা বলে বিভিন্ন মানুষের কাছে অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ঠাকুরগাঁওয়ে আজিম খান বিদ্যুৎ নামের একজনকে গ্রেফতার করেছেন পুলিশ।

শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি দুপুরে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

গ্রেফতারকৃত আজিম খান বিদ্যুৎ ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিতপুর এলাকার আব্বাস আলীর ছেলে।

পুলিশ জানায়, বিভিন্ন সময় ভারতীয় নারীর পরিচয়ে একাধিক ফেইক ফেসবুক আইডি খুলে বাংলাদেশে বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করে মেয়ের কন্ঠে সম্পর্ক তৈরী করতো বিদ্যুৎ। এক পর্যায়ে সেই ব্যক্তিদের আপত্তিকর ভিডিও তৈরী করে মেসেঞ্জার ও হোয়ার্টঅ্যাপে পাটিয়ে ভাইরালের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। বিষয়টি জেলা পুলিশ অবগত হলে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে আজিম খান বিদ্যুৎকে তার শ^শুড় বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার থেকে ভারতীয় সিম ও বেশ কিছু মোবাইলফোন জব্দ করা হয়। এসময় তিনি জিজ্ঞাসাবাদে তার অপরাধের বিষয়টি স্বীকার করেন।

এদিকে বালিয়াডাঙ্গী উপজেলায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার ব্যক্তিরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইফুল ইসলাম (২২), রায়মহল নেন্দপাড়া গ্রামের কিসমত আলীর ছেলে সোহেল রানা (২৪) ও সদর উপজেলার ভাওলাহাট (তেতুলিয়া) গ্রামের খোরশেদ আলমের ছেলে আব্দুর রহিম (৩২)।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page