1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় সুগার মিলের দুই কর্মচারী নিহত

মোঃ সুজন আলী
  • সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২১২ জন পড়েছেন
26

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে শহরে ট্রাকের ধাক্কায় সুগার মিলের দুই কর্মচারী নিহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরের দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের আমতলী মোড় নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর বিসিক এলাকার প্রয়াত আব্দুর রহমানের ছেলে মনজুর রহমান (৫০) ও পাশ্ববর্তী পঞ্চগড় জেলার নয়াবস্তি গ্রামের ময়নুল হকের মেয়ে মাহবুবা বেগম (৩৯)। তারা দু’জনই ঠাকুরগাঁও সুগার মিলের কর্মচারী।

ওসি বলেন, মঙ্গলবার দুপুরে অফিসের কাজ শেষ করে পঞ্চগড়ে যাওয়ার জন্য সহকর্মী মনজুর রহমানের মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহরের বাসষ্ট্যান্ডে যাচ্ছিলেন মাহবুবা বেগম। পথে শহরের বঙ্গবন্ধু সড়কের আমতলী মোড় নামক এলাকায় পেছন দিক থেকে একটি চলন্ত ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা মনজুর রহমান ও মাহবুবা বেগম আহত হন।

পরে স্থানীয়রা আহত দুইজনকে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবা বেগমকে মৃত ঘোষণা করে। এর ঠিক কিছুক্ষণ পর চিকিৎসা চলাকালীন অবস্থায় মনজুর রহমানেরও মৃত্যু হয়।

ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। তবে নিহত মনজুর রহমানের মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page