1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

ঠাকুরগাঁও উপজেলা নির্বাচনে রওশনুল হক তুষার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

মোঃ সুজন আলী
  • সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২২৬ জন পড়েছেন
30

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে নিজের আগ্রহ প্রকাশ করে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেছেন সাবেক জেলা পরিষদ সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রওশনুল হক তুষার।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৮ মার্চ) বিকাল ৪টায় বড়গাঁও ইউনিয়নের লক্ষীর হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দলীয় নেতাকর্মী ও জনসাধারনের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফয়জুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রওশনুল হক তুষার যোগ্যপ্রার্থী। তিনি অত্যন্ত পরোপকারী জনগণের আস্থাভাজন । তিনি করোনা মহামারী সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ঠাকুরগাঁও  উপজেলার সকল শ্রেণীর মানুষের পাশে তার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী সার্বিক ভাবে সহযোগিতা করেছেন ও পাশে দাঁড়িয়েছেন। জেলা পরিষদ সদস্য থাকা কালীন আমরা উপজেলাবাসী দেখেছি তিনি যতটুকু বরাদ্দ পেতেন সব টুকু আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। তিনার বাবা আজিজুল হক খোকা উপজেলার চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন এই উপজেলাবাসীর জন্য কাজ করে গেছেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বড়গাঁও ইউনিয়ন  আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সহ-সভাপতি নরেশ চন্দ্র, সাধারণ সম্পাদক মনিরঞ্জন দেবনাথ মনি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম হেলালসহ স্থানীয় দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page