1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নতুন কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৪২ জন পড়েছেন
ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নতুন কমিটির সভাপতি ফজলে এলাহী মুকুট চৌধুরী ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার বর্মন।
62

ঠাকুরগাঁও প্রতিনিধি : দুই বছরের জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আক্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার (০৫ মার্চ) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও শহরের বিজিবি’র লেইজার ক্যান্টিনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।

সভাপতি ফজলে এলাহী মুকুট চৌধুরী, সাধারণ সম্পাদক সুব্রত কুমার বর্মন ছাড়াও নতুন এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু ও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, দুই বছরের জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবো।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page