1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

রাজশাহীর লক্ষীপুরে ওয়ানওয়ে খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৫৮ জন পড়েছেন
25

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে বেরিকেট দিয়ে ওয়ান-ওয়ে(একমুখি) রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী লক্ষীপুর বাজার ব্যবাসায়ী সমিতি। ৩ মার্চ (রবিবার) দুপুর ১২ ঘটিকায় সময় লক্ষীপুর মোড়ে এ আয়োজন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় বক্তারা বলেন, আগে লক্ষীপুরে দুই পাস দিয়ে যানবহন চলত। কিন্তু ট্রাফিক বিভাগ কিছুদিন ধরে একপাস বেরিগেট দিয়ে বন্ধ করে দেয়। এই রাস্তাটির দুইপাশে ক্লিনিক থাকায় বিভিন্ন যায়গা থেকে রোগী আসে। সে কারণে রাস্তাটিতে যানবহনের চাপ বেশি হয়। আর এ কারণে ব্যবসায়ীদের দোকানে সমস্যা সৃষ্টি হচ্ছে এবং ছোট-খাটো এ্যাকসিডেন্টও ঘটছে মাঝে মাঝে। তারা বলেন আমরা বিষয়টি ট্রাফিক বিভাগকে জানিয়েছি। তারা বিষয়টি সমাধান করেনাই। তাই আজকের এই মানববন্ধন।
তারা এ বিষয়ে আল্টিমেটাম দিয়ে বলেন, এই ব্যরিগেট যদি ৪৮ ঘন্টার ভেতর তুলে না নেয়। তাহলে ভেতরের যে কাঁচাবাজর আছে তা রাস্তার নিয়ে বসাবে এবং পরবর্তীতে বড় আন্দোলোনের হুমকি দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে লক্ষীপুর মোড় প্রদক্ষীণ করে । এ সময় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান টুকু, বাংলাদেশ দোকান ও মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার স্বপন, বৃহত্তর লক্ষীপুর বাজার ও দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ পারভেজ আলম আলমগীর, সহ-সভাপতি মোহাম্মদ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাহুতুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী (হাবিবুর), ব্যবসায়ী সমিতির সদস্য তুষার, বেনটিন, রকি,সেনা,দিনার,রাজিব,টুটুল, সহ লক্ষ্মীপুরের সকল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page