1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

যথাযথ মর্যাদায় রাজশাহী শিক্ষাবোর্ডে  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৭৭ জন পড়েছেন
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: যথাযথ মর্যাদায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২৪।
রবিবার (১৭ মার্চ) মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকীতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সকাল সাড়ে ৯ টায় শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম আনুষ্ঠানিকভাবে রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে সাথে নিয়ে মুজিব শতবর্ষ স্মারক ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা আন্দোলন, স্বাধিকার, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে ও ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সকাল এরপর কলেজ পরিদর্শক মো. এনামুল হক’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক মো. জিয়াউল হক, সিনিয়র সিস্টেম এনালিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. আবু দারদা খান, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব মোহা. হুমায়ন কবীর।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে সকল শহিদ এবং ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুকে মহান আল্লাহ্ তায়ালা থেকে প্রাপ্ত নির্যাতিত নিপীড়িত পরাধীন বাঙ্গালী জাতির শৃঙ্খল “মুক্তির দূত” হিসেবে আখ্যায়িত করেন। স্বপ্ন পূরণে নিজ নিজ অবস্থানে থেকে প্রত্যেককে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে রাজশাহী শিক্ষা বোর্ডকে একটি আদর্শ সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে প্রকৃতপক্ষে সম্মান ও শ্রদ্ধা জানানো সম্ভব বলে মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আজম।
বাদ আছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে শিক্ষা বোর্ড মসজিদে দোয়া এবং শিশু শিক্ষার্থীদের মাঝে ইফতারি বিতরণ করা হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page