
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেছেন,আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম প্রচার ও প্রসারে যেভাবে কাজ করছেন, এর আগে কোন সরকার ইসলামকে প্রচারে এত গুরুত্ব দেয়নি। জেলা উপজেলায় মডেল মসজিদ নির্মাণ, মাদরাসা গুলোতে বহুতল ভবনসহ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মান বাড়িয়েছেন আওয়ামী লীগ সরকার।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার দুপুরে হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের মসজিদের উন্নয়নের জন্য অনুদানের ২লক্ষ টাকা তুলে দিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও ২ আসনের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান দৃষ্টি নন্দন করতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। প্রতিটি মসজিদ ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে একাধিকবার অনুদান দিয়েছি আমরা। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে, আমি নিজেই অনুদান পৌছে দিবো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে।
এ সময় হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনি অন্যান্য নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।