1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

রাজশাহী শিক্ষা বোর্ডে বর্ষবরণ উদযাপিত 

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ জন পড়েছেন
57
নিজস্ব প্রতিবেদক : বাঙালি জাতির গৌরব ও অহংকার বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী।
রবিবার (১৪ এপ্রিল)  উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় রাজশাহী শিক্ষা বোর্ডে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ‘জাতীয় সংগীত’ ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে চমৎকার বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‘বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির গর্ব এবং একটি ঐতিহাসিক তাৎপর্যময় অধ্যায়। মুঘল সম্রাট আকবর আনুষ্ঠানিকভাবে এ বাংলা সন প্রবর্তন করেন। এটি একটি সার্বজনীন সেক্যুলার উৎসব তাই বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য পয়লা বৈশাখ পালন অত্যন্ত জরুরি।”
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, উপ-সচিব(ভান্ডার) মোহা. দুরুল হোদা, মো. রবিউল ইসলাম এবং অতিথি শিল্পী হাসিনা বীথি। বাঁশিতে মধুর সুর তুলেন উপ-সচিব (প্রশাসন) মো. ওয়ালিদ হোসেন এবং চমৎকার নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী লাইবা জেমিমা। বর্ষবরণ অনুষ্ঠানে বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করায় চেয়ারম্যান মহোদয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page