1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

তাপদাহে প্রতিদিন পথচারীদের স্যালাইন ও সরবত খাওয়াচ্ছেন রুবেল

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৮১ জন পড়েছেন
45
রাজশাহী ব্যুরো: বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগরের উদ্যোগে সাবেক সহসভাপতি মোঃ আমিনুর রহমান খান রুবেল নগরীর গনকপাড়া মোড় ও জিরো পয়েন্টে তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদেরকে প্রতিদিনই স্যালাইন ও লেবুর সরবত খাওয়াচ্ছেন। একই সাথে হিটস্ট্রোকের সচেতনতামূলক লিফলেটও বিতরণ করছেন তারা। গত ২৪ এপ্রিল থেকে তিনি এ সেবা কার্যক্রম শুরু করেছেন, এটি যতদিন তাপদাহ থাকবে ততদিনই চলবে বলে জানিয়েছেন রুবেল।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টা থেকে শুরু হয় তৃতীয় দিনের মত এই আপ্যায়ন।
এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজশাহী মহানগর যুবলীগ এর উদ্যোগে এবং রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সহ সভাপতি মোঃ আমিনুর রহমান খান রুবেল এর সৌজন্যে (কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসবে) সাহেব বাজার জিরো পয়েন্ট এবং গনকপাড়ায় তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের কে ওরস্যালাইন ও সরবত দ্বারা আপ্যায়ন করা হয়। এদিন প্রায় ৬৫০লিটার সরবত ও টেস্টি স্যালাইন প্রায় আড়াই হাজার পথচারীকে খাওয়ানো হয়েছে।
আয়োজক যুবলীগ নেতা আমিনুর রহমান খান রুবেল বলেন, সমাজের প্রতি একজন রাজনীতিবিদ ও সচেতন মানুষ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনার আদর্শে
অনুপ্রাণিত হয়ে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভায়ের “বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকা”র নির্দেশনার অংশ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই কর্মসূচী তাপদাহের তীব্রতা থাকা পর্যন্ত চলবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page