1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

রাজশাহীতে শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ জন পড়েছেন
শাহিনুর রহমান সোনা, রাজশাহী: রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।
বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টায় শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসান’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের’র সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানে সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুখেন কুমার মুখার্জী, সংগীত শিক্ষাগুরু  মঞ্জুশ্রী রায়, উত্তর বঙ্গের নৃত্য শিল্পের জনক সংগঠন নিক্বন নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নৃত্য গুরু হাসিব পান্না সহ শিশু একাডেমির শিক্ষক, ছাত্র ও সুধী সমাজের একাংশ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিশু বিকাশ কেন্দ্রের ১৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে উপহার তুলে দেয়া হয়। উপহারের মধ্যে ছিল প্রত্যেকের জন্য একটি করে জিন্স প্যান্ট, একটি টি-শার্ট ও একজোড়া চামড়ার স্যান্ডেল।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page