1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ যুবক

মোঃ সুজন আলী
  • সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ জন পড়েছেন
সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন মোটরসাইকেল আরোহী। মুমূর্ষু অবস্থায় আহতদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) বিকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ীর এলাকার দৌলতপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
নিহতরা হলেন- জগন্নাথপুর  ইউনিয়নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছেলে নয়ন  ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান(২৬)।
পুলিশ জানায়, বিকেলে নিহত নয়ন বাড়ি থেকে মোটরসাইকেলে করে খোঁচাবাড়ি বাজারে যাচ্ছিলেন। একই সময় বেগুনবাড়ি এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল নিয়ে তার তিন বন্ধুসহ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে দৌলতপুর এলাকায় পৌঁছালে ওই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়।
এ সময় স্থানীয় লোকজন মোস্তাফিজুর ও তার সঙ্গীদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন চিকিৎসক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page