1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

মাদক ব্যবসায়ীর মৃত্যুকে পূঁজি করার চেষ্টা করছে ফখরুল-এমপি সুজন

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ জন পড়েছেন
33

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্য ভিত্তিহীন দাবি করে ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন বলেছেন, মাদক ব্যবসায়ীর মৃত্যুকে পূঁজি করে রাজনীতি করা চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গত শুক্রবার হরিপুর উপজেলায় নিহত সেই যুবদল নেতার কবর জিয়ারত শেষে এক আলোচনা সভায় বক্তব্য দিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি দাবি করে বলেছিলেন-আওয়ামী লীগ ভয় দেখিয়ে, প্রতারণা করে, ভুল বুঝিয়ে, জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়। এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে গভীর পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। দেশে এখন আওয়ামী লীগ নাই সব পুলিশ লীগ।

মহাসচিবের এমনি মন্তবের জবাবে ঠাকুরগাঁও ২ আসনের এমপি সুজন বলেন, সাংগঠনিক দুর্বলতা আর নীতিহীন রাজনীতির ফলে বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। সরকারের সমালোচনা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। জননেত্রী শেখ হাসিনা যখন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তখন মাদক ব্যবসায়ী যুবদল নেতার স্বাভাবিক মৃত্যুতেও মির্জা ফখরুল সরকারের দোষ খুঁজছে। আসলে জনসমর্থন হারিয়ে বিএনপি নেতারা বেসামাল হয়ে গেছে।

এসময় মির্জা ফখরুলের সমালোচনার তীব্র নিন্দা জানিয়েছেন সংসদ সদস্য সুজন।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল হরিপুর থানায় মাদক দ্রব্য আইনের এক মামলায় গ্রেফতার হয় যুবদল নেতা আকরাম হোসেন। তাঁকে আদালতে নেয়ার পথে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যান আকরাম। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিবৃতিও প্রকাশ করেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page