1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

রাজশাহীতে নকল ব্যাথানাশক মলম প্রস্তুতকারি আটক

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৩২ জন পড়েছেন
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বিপুল পরিমান নকল ব্যাথানাশক (মুভ) মলম ও অন্যান্য ওষুধ সহ এক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫ এর একটি দল।
শনিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, র‌্যাব-৫ রাজশাহী সদর কোম্পানীর একটি অপারেশন দল ২৬ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে রাজপাড়া থানার আলীগঞ্জ  গ্রামের মৃত আব্দুর রউফ এর ছেলে
মোশাররফ হোসেন জনি (৩৯) কে গ্রেপ্তার করে। এসময় জনি’র বসত বাড়ীর দ্বিতীয় তলায় তার শয়নকক্ষ থেকে মুভ নামের ব্যাথা নাশক ভেজাল মলম-৩৫টি, মুভ সহ অন্যান্য লেখা খালি টিউব-২৬৫টি, প্লাস্টিকের কর্ক-২৬৩ টি, মুভ সহ অন্যান্য লেখা  কাগজের খালি প্যাকেট-২৬৪টি, স্টিকার ২৯০০টি, ভেজাল ঔষধ তৈরীর কাঁচামাল ভ্যাসলিন ৮ কেজি (প্লাস্টিকের গামলা ও কাগজসহ) এবং সাদা পলিথিনে পিপারমিন্ট ৯০ গ্রাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জনি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় নিজ ফ্লাটে তার শয়ন কক্ষে লোক চক্ষুর আড়ালে বিভিন্ন ভেজাল উপাদান সংমিশ্রন করে ভেজাল ব্যাথানাশক ক্রিম উৎপাদন করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার ঔষধের দোকান ও অন্যান্য দোকান্দারদের কাছে বিক্রি করে আসছে বলে স্বীকার করে। স্থানীয়রাও একই রকমের স্বাক্ষী দেয়।
পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page