1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২০৮ জন পড়েছেন
30

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়ন পরিষদে ২০২৪-২০২৫ অর্থ বছরে ৭৫ লক্ষ ৯৩ হাজার ১৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৫ মে) দুপুরে আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

এসময় বক্তব্য দেন, আক্চা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হরি কিশোর বর্মন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম, সাবেক সহকারী শিক্ষক নারায়ন চন্দ্র রায়, পুরাতন ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমেশ চন্দ্র বর্মন, আক্চা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মাদ শামীম, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য ফুলজান বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে আক্চা ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরে ৭৫ লক্ষ ৯৩ হাজার ১৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন। উক্ত বাজেটে উপস্থিত সকলেই সমর্থন জানান। যা গত ২০২৩-২০২৪ অর্থবছরে বাজেট ছিল ৬১ লক্ষ ৯৬ হাজার ৪শ টাকা।

বাজেট ঘোষণা শেষে আকচা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সেরা করদাতাদের পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আক্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, রাজস্ব ও উন্নয়ন খাতের সমন্বয়ে এ বাজেট বাস্তবায়ন করা হবে। এই পরিষদের মাধ্যমে উন্নয়ন কাজগুলো প্রত্যেক গ্রাম ও মানুষের দোড়গড়ায় পৌঁছে দেয়া হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page