
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রতীক বরাদ্ধের পর থেকেই ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ঠাকুরগাঁওয়ে প্রচারণায় ব্যস্থ হয়ে উঠেছে প্রার্থীরা।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার বিকেলে সদর উপজেলার রুহিয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও কুলি বৈঠক সহ মিছিল করেছেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড.অরুনাংশু দত্ত টিটো। এসময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দেন। সেই সাথে প্রতিটি সময় সকলের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে, ২য় ধাপে ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট। দুটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন ৪ জন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন ৫ জন প্রার্থী । এছাড়া রাণীশংকৈল উপজেলায় চেয়ারম্যান পদে লড়াই করবেন ৩ জন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।