1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে শিশু নিবির হত্যা মামলায় গ্রেফতার আরেক শিশু

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৫০ জন পড়েছেন
27

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও পৌর শহরের মাদরাসা পাড়ায় শিশু নিবির (১২) হত্যা মামলায় ১৪ বছরের আরেক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

সংবাদ সম্মেলনে পুলিশ বলছেন, ঘটনার দিন দুপুরে শিশু নিবির(১২) খেলতে যায় গ্রেফতারকত ওই শিশুর বাসায়। এসময় দুইজনের মধ্যে ঝগড়া হওয়ার এক পর্যায়ে গ্রেফতারকৃত ওই শিশু নিবিরের গলা চেপে ধরে। এতে সেখানেই মারা যায় শিশু নিবির। পরে গ্রেফতারকৃত ওই শিশু তার বাসার বস্তায় নিবিরের মরদেহ নিয়ে বাসার পাশে একটি গলিতে ফেলে দেয়।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, গ্রেফতারকৃত ১৪ বছরের ওই শিশু জিজ্ঞাসাবাদে বলেছেন মারবেল খেলা নিয়েই তাদের ঝগড়া হয়েছিলো। পরবর্তীতে ওই শিশু নিবিরের গলা চেপে ধরলে মারা যায় নিবির। এই ঘটনার দিন থেকেই আমাদের টিম কাজ করছে। তবে এখনো অবদি আর কাউকে এটার সাথে জড়িত পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার,সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- ২০ এপ্রিল সকালে শহরের মাদরাসা পাড়ায় বাড়ির পাশের গলি থেকে শিশু নিবিরের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন পুলিশ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page