1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে শ্বাসরুদ্ধ করে গৃহবধূকে হত্যা,পলাতক স্বামীসহ পরিবারের সদস্যরা

মোঃ সুজন আলী
  • সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২২৪ জন পড়েছেন
24

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ- ঠাকুরগাঁও সদর উপজেলায় সাহানাজ বেগম (২০) নামে এক অন্ত:সত্ত্বা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী ও শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে শ্বশুড় বাড়িতে গৃহবধূর মরদেহ দেখতে পায় প্রতিবেশিরা।

নিহত সাহানাজ বেগম গ্রামের বিশাল রহমানের স্ত্রী। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷

বিষয়টি নিশ্চিত করেন রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু।

তিনি বলেন,বেশ কয়েকদিন থেকে তাদের ঝগড়া চলছে। গত রাতেও তারা ঝগড়া করেছে। অনুমান করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। রাত থেকেই তাদের বাড়ির সবাই পলাতক রয়েছে। প্রতিবেশিরা সকালে খবর নিতে গেলে ওই গৃহবধূর মরদেহ দেখতে পায়। এসময় তার স্থানীয় চেয়ারম্যান ও পুলিশে খবর দেয়। ছেলেটি মাদকের সাথে জড়িত ছিল৷ পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত সাপেক্ষে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

নিহত ও গৃহবধূর বাবা মায়ের অভিযোগ প্রায় সময় মেয়েটির সাথে ঝগড়া করতো তার স্বামী ও শ্বাশুড়ি । গত রাতেও মেয়েটির সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে তারা গলা টিপে হত্যা করে স্বামী ও শশুর বাড়ির লোকজন পালিয়েছে। এর সুষ্ঠু বিচার চান পরিবারটি।

সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো অবদি কোন অভিযোগ পাইনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page