1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি -প্রতিমন্ত্রী ওয়াদুদ দারা

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২২২ জন পড়েছেন
56
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে পান। পানচাষীদের দিনরাত পরিশ্রমের  ফলে তাদের ভাগ্যোন্নয়ন হয়েছে। মিলেছে জিআই পণ্যের স্বীকৃতি। রাজশাহীর মিষ্টি পান আজ বিশ্বে সমাদৃত। আর এই স্বীকৃতিই বলে দেয়, সরকার পল্লির মানুষের জীবিকায়নের ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
প্রতিমন্ত্রী এসময় যোগ করেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের উর্বর মাটির এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের সবাইকে সমবায়ভিত্তিক কৃষির উপর জোর দিতে হবে। এতে করেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব আমরা।
শনিবার (১৮মে) সকালে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক আয়োজিত পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে ওয়াদুদ দারা বলেন, বাংলাদেশের চরাঞ্চলেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমাদের কৃষি উদ্যোক্তা হতে হবে। কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যাবহার করে প্রচুর ফসল ফলাতে গবেষণা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির মহাপরিচালক (গ্রেড-১) আঃ গাফফার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ ও প্রকল্প পরিচালক মোঃ আলাউদ্দিন সরকার।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page