1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ভূল্লীতে চেয়ারম্যান প্রার্থী তুষারের ‘ঘোড়া’ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

মোঃ সুজন আলী
  • সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২০৪ জন পড়েছেন

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি রওশনুল হক তুষার ‘ঘোড়া’ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৫নং বালিয়া ইউনিয়নের ভূল্লী বাজারে ‘ঘোড়া’ প্রতীকের কার্যালয়ের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী রওশনুল হক তুষার।

বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কোবাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অফিস কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ প্রার্থী রওশনুল হক তুষার, অবসরপ্রাপ্ত শিক্ষক সহরাফ, ব্যবসায়ী শাহা আলী, মহিদুল ইসলাম প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান প্রার্থী রওশনুল হক তুষার বলেন, আপনাদের তুষার আপনাদের কাছে দোয়া চাইতে এসেছে, ভোট চাইতে আসিনি। আপনাদের আমানত রক্ষার সর্বোচ্চ চেষ্ঠা করবো। যোগ্য মনে করলে ও আপনাদের সেবা করে থাকলে বিবেচনা করে দায়িত্ব পালনের সুযোগ দেবেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া মাধ্যমে অফিসের কার্যক্রম শুরু করেন । আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ নির্বাচিত করার লক্ষ্যে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page