
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে ও রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় ‘জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০’ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (০৩ জুন) সকালে ইএসডিও’র আয়োজন ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ পোস্ট অফিস গ্রামে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাসের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবর রহমান।

এছাড়াও মাঠ দিবসে উপস্থিত ছিলেন, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হক, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমসহ মাঠ দিবসের এই অনুষ্ঠানে ৯০ জন কৃষক এবং ৩৪ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ বঙ্গবন্ধু ধান-১০০ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
এরপর ফসল কর্তন ও মারাইয়ে জিংক ধান বঙ্গবন্ধু ধান-১০০ এর একর প্রতি ৮২.৫০ মন ফলন পাওয়া যায়। এই জাতের ধান ও ফলন দেখে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষ খুব খুশী এবং তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।