1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে ‘জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০’ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৩৪ জন পড়েছেন
28

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় “জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০” শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১২ জুন) বিকেলে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০” শীর্ষক কৃষক মাঠ দিবস উপলক্ষে দেওধা গ্রামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মহোদয় জনাব কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলার পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার আঞ্জুমান আরা।

এছাড়াও বক্তব্য দেন, সেনগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেমন্ত কুমার রায়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরুন্নবী, মোঃ হেলাল বাবু, ইএসডিও’র রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমসহ ইএসডিও’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উক্ত কৃষক মাঠ দিবসে আলোচনা সভায় বক্তারা জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ বঙ্গবন্ধু ধান ১০০ বিষয়ে বিশদ আলোচনা করেন৷

সভা শেষে মাঠে জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০ এর ফসল কর্তন করা হয়। এরপর উপস্থিত অতিথিবৃন্দ, ১২৩ জন কৃষক ও ৫৮ জন সাধারণ মানুষের সামনে কর্তনকৃত ধানের ফলন ওজন করা হয়৷ এতে জিংক ধান বঙ্গবন্ধু ধান-১০০ এর একর প্রতি  ৭৮.০০ মন ফলন পাওয়া যায়। এই জাতের ধান ও ফলন দেখে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষ খুব খুশী এবং তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page