1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন নব নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম

মোঃ সুজন আলী
  • সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৪১ জন পড়েছেন
27

ঠাকুরগাঁও প্রতিনিধি : রংপুরে শপথগ্রহণ শেষে ঠাকুরগাঁওয়ে এসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও শহরের ডাকবাংলো চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় নব নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার ছাড়াও ঐ পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক একরাম, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শহরের চৌরাস্তায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করেন সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার।

নব নির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, জনগণের মূল্যবান ভোটের মাধ্যমে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সবসময় জনগণের সেবা করে যেতে চাই। সেই সাথে সদর উপজেলা পরিষদকে জনতার পরিষদ হিসেবে গড়ে তুলব। যাতে মানুষজন এখানে এসে তাদের সকল ধরনের সুবিধা নিতে পারে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page