1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

মাউশি’র  আঞ্চলিক পরিচালক হলেন প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩১৬ জন পড়েছেন
70
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক হলেন প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী।
সোমবার (১০জুন) বিকেলে প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী (রাজীব) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেছেন।
এর আগে রবিবার (৯ জুন) রাষ্ট্রপতির আদেশ ক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলে (প্রেষণে)
তাঁকে পদায়ন করা হয়।

উল্লেখ্য, ড. বিশ্বজিৎ ইতিহাস বিষয়ের অধ্যাপক। এর আগে তিনি রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি ইউজিসি ফেলো ছিলেন। গবেষক হিসেবে অসাধারণত্বের পরিচয় দিয়েছেন তিনি।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক প্রেক্ষাপট বিষয়ে তাঁর পিএইচডি-র বিষয় “বাংলাদেশের মুক্তিসংগ্রাম : সাংস্কৃতিক ধারা” শিরোনামে প্রকাশিত থিসিসটি গ্রন্থাকারে পাঠক সমাদৃত হয়েছে। বিশ্বজিৎ একজন  উঁচুমানের সাংস্কৃতিক কর্মী। তিনি অনার্স, মাস্টার্স ও পিএইচডি সকল পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সফলতার সাথে সম্পন্ন করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!
তাঁর জন্মস্থান নওগাঁ জেলার মহাদেবপুর। বাবা সুধাংশু ভূষণ ব্যানার্জী এবং মা ছায়া ব্যানার্জী। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
তাঁর স্ত্রী অর্পিতা ব্যানার্জী একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page