1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

চালু হতে যাচ্ছে রাজশাহী-কলকাতা ট্রেন 

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৫৬ জন পড়েছেন
99

বাংলাদেশের রাজশাহী মহানগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত ট্রেন চলাচল চালু হতে যাচ্ছে। শনিবার (২২জুন) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এ ঘোষণা আসে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের ১০টি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া বৈঠক শেষে রাজশাহী ও কলকাতার মধ্যে ট্রেন চালুসহ ১৩টি ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার এক নম্বর রয়েছে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালুকরণ।

Thank you for reading this post, don't forget to subscribe!
রাজশাহী-কলকাতা ট্রেন চালু করতে দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এটি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনী প্রতিশ্রুতিও।

রাজশাহী-কলকাতা ট্রেন চালু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত ও মৌখিকভাবে বারবার দাবি জানিয়েছেন রাসিক মেয়র।সর্বশেষ গত ১০ মে ২০২৪ তারিখে রেলমন্ত্রী মোঃ জিল্লুর হাকিম,এমপি রাজশাহী সফরে আসলে রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বিমান চালুর দাবি সম্বলিত ডিও লেটার প্রদান করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন ও বিমান যোগাযোগ চালু করা আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি। অবশেষে বহুল কাঙ্খিত রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। ২২ জুন দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালুর এ ঘোষণা এসেছে। এই ট্রেন সার্ভিস চালু হলে রাজশাহী তথা উত্তরাঞ্চলের মানুষেরা ব্যাপকভাবে উপকৃত হবেন, বিশেষ করে যারা চিকিৎসা নিয়ে ভারতে যান, তারা ও তাদের স্বজনরা। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালুর বিষয়টি চূড়ান্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page