1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

সমবায়ভিত্তিক কৃষি বিপ্লব গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ওয়াদুদ দারা

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২০৩ জন পড়েছেন
29

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ, এমপি বলেছেন, দেশের মানুষের স্বার্থে, অর্থনীতির উন্নয়নের স্বার্থে সবাইকে সমবায়ভিত্তিক কৃষি বিপ্লব গড়ে তুলতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ (১৯ জুন) সকালে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে পুঠিয়া উপজেলা প্রশাসন,রাজশাহী কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

উপস্থিত কর্মকর্তাদের ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমবায়ভিত্তিক কৃষিব্যবস্থায় জোরারোপ করতে হবে। কৃষিতে একটি বিপ্লব প্রয়োজন এদেশে। তিনি আরো বলেন, এজন্য আমি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চরাঞ্চল পর্যন্ত প্রদর্শন করছি, খোঁজখবর নিচ্ছি। সেসব অঞ্চলে কীভাবে কৃষির আধুনিকায়ন করা যায় তা নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছি।

মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ এবং স্মার্ট বাংলাদেশের প্রতি গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে তার জন্য সবাইকে একযোগে কৃষি কাজ করতে হবে। বাড়ির উঠোন বা ছাদ কোনো জায়গা বাদ যাবে না।

প্রতিমন্ত্রী আরো বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগিয়ে শহর ও গ্রামের প্রতিটা অঞ্চলের মানুষকে সমবায় সমিতি গড়ে তোলার প্রতি উদ্বুদ্ধ করতে প্রশাসনের সকল স্তরের কর্মচারীরের সোচ্চার হতে হবে।

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সামাদ মোল্লা, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page