1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে দুর্নীতি দমন কমিশন’এর গণশুনানি

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২১২ জন পড়েছেন

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ “রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণকে নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুর্নীতি দমন কমিশন(দুদক) এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলরুমে এই গণশুনানীর আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান,দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, রংপুর বিভাগের পরিচালক তালেবুর রহমান, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক সহ জেলার সকল সরকারি দপ্তরের প্রধান,জন প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এসময় উক্ত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ ঠাকুরগাঁও সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরেন। সেই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page