1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২জন গ্রেফতার

মোঃ সুজন আলী
  • সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৭২ জন পড়েছেন

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে র‌্যাবের বিশেষ অভিযানে টিকেট কালোবাজারি চক্রের প্রধান দুই সদস্য রায়হান ও আনিছুরকে গ্রেফতার করেছে নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২।

শুক্রবার ভোর রাতে সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন নীলফামারী সিপিসি-২ র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান।

গ্রেফতারকৃত রায়হান (২৫) সদর উপজেলা শিবগঞ্জ পারপুগি গ্রামের মতিনুল ইসলামের ছেলে ও আনিছুর রহমান(৩০) মহেশালী গ্রারেম ইউসুফ আলী ছেলে।

র‌্যাব জানান, ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন শিবগঞ্জ বাজার এলাকায় টিকেট কালোবাজারি চক্রের সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নীলফামারি র‌্যাব-১৩ এর সিপিসি-২ এর একটি দল। অভিযান পরিচালনার সময় কালোবাজারি চক্রের সদস্য রায়হান ও আনিছুরকে গ্রেফতার করা হয়।

নীলফামারী র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান বলেন, প্রথমে ঢাকায় আমাদের র‌্যাবের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে আমরা জানতে পাড়ি উত্তরবঙ্গের মধ্যে এই চক্রটি কালোবাজারি টিকিট বিক্রি করে আসছে। পরবর্তীতে আমাদের একটি দল ঠাকুরগাঁও শিবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ওই দ্ইুজনকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবৎ ঠাকুরগাঁও জেলা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানের টিকেট কালোবাজারি করে আসছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ওই আসামীদের থেকে টিকেট কালোবাজারি কাজে ব্যবহৃত ০২টি, মনিটর, ০১টি প্রিন্টার, ০১টি সিপিইউ, ০৩ টি এ্যান্ড্রোয়েড মোবাইল এবং ১৪৫ টি ট্রেনের টিকেট উদ্ধার করা হয়। এছাড়াও তাদের নিকট হতে উদ্ধারকৃত মালামাল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরীক্ষা করে দেখা যায় তারা টিকেট কালোবাজারি চক্রের সাথে জড়িত। তাদের ব্যবহৃত কম্পিউটার এবং মোবাইলে টিকেট কালোবাজারির সবধরনের তথ্য ও অনলাইন টিকেট পাওয়া যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page