1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে ‘জিংক ধান-বঙ্গবন্ধু ধান-১০০’ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৮০ জন পড়েছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে  হারভেস্টপ্লাসের বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় “জিংক ধান বঙ্গবন্ধু ধান ১০০” শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগর গ্রামে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আসাদ।

এছাড়াও বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মোঃ মাজেদুল ইসলাম, ইএসডিও’র রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম ও ইএসডিও এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ বঙ্গবন্ধু ধান ১০০ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

এরপর ফসল কর্তন ও মারাইয়ে জিংক ধান বঙ্গবন্ধু ধান ১০০ এর একর প্রতি  ৭৪.০০ মন ফলন পাওয়া যায়। এই জাতের ধান ও ফলন দেখে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষ খুব খুশী এবং তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

কৃষক মাঠ দিবসের এই অনুষ্ঠানে ১৫৬ জন কৃষক এবং ২০ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page