
সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গু*লিতে মোঃ রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশী নি*হ-ত হয়েছে। নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির নগরভিটা সীমান্তের পিলার নম্বর ৩৭৬ / ৫ এস নামক স্থানে গতকাল রাত আনুমানিক ১ টার দিকে গরু চোরাকারবাড়ি করতে গেলে রাজু গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে নিহত হয়। তার মরদেহ বর্তমান বিএসএফের কাছে রয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ বলেন, আমরাও ঘটনাটা শুনেছি তবে, সে বাংলাদেশী নাকি ইন্ডিয়ান এখনো নিশ্চিত হতে পারিনি । আমরা পতাকা বৈঠকের জন্য তাদেরকে আহবান করেছি।পতাকা বৈঠকের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে