1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

ঠাকুরগাঁওয়ে কর্মহীন মানুষদের মাঝে এমপি সুজনের খাদ্য সহায়তা

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ২০৩ জন পড়েছেন
36

ঠাকুরগাঁও প্রতিনিধি : চলমান কারফিউতে কর্মহীন হয়ে পড়া আশ্রয়ন প্রকল্পের ২ শতাধিক মানুষকে খাদ্য সহাতায় প্রদান করেছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের তিনি এসব খাদ্য সহায়তা প্রদান করেন।

এর আগে তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কোটা সংস্কার আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে দেশজুড়ে তাণ্ডব চালিয়েছে জামায়াত-বিএনপি-শিবির। সরকার বাধ্য হয়ে দেশে কারফিউ জারি করেছে। এ অবস্থায় আইন-কানুন মানতে গিয়ে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাদের পাশে দাড়ানোর নিদের্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ কর্মহীন হয়ে পড়া মানুষদের সহযোগিতা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমপি সুজন আরও বলেন, আমাদের গর্ব মেট্টোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সারাদেশে তাণ্ডব চালালেও এখন ভালো একটা পরিস্থিতি ফিরে এসেছে দেশ। সরকারের প্রতি আস্থা এবং দোয়া করার আহ্বান জানান তিনি।

ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার হোসেন সিদ্দিকির সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন, হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ মাহাবুব প্রমুখ এতে বক্তব্য দেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page