1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তির দাবীতে রাজশাহীতে বিক্ষোভ

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯৫ জন পড়েছেন
22
জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: শফিউর রহমান শফির মুক্তির দাবীতে জাসদ রাজশাহী মহানগর ও জেলা বৃহস্পতিবার বিকাল ৫ টায নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গনক পাড়া জয় বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলুপট্টি, সোনাদীঘি মোড় প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদ  সভাপতি প্রদীপ মৃধা, কেন্দ্রীয় কার্যকরী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী, মহানগর সহ সভাপতি মো: মোশাররফ হোসেন,শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা জুয়েল খান,পাভেল ইসলাম মিমুল ও বাংলাদেশ ছাত্রলীগ নেতা মো: সোহেল রানা।
সমাবেশ থেকে জাসদ নেতৃবৃন্দ  অবিলম্বে বীরমুক্তিযোদ্ধা মো: শফিউর রহমান শফির  মুক্তি দাবী করেন। এজাহারে নাম না থাকার পরেও কেন একজন বীরমুক্তিযোদ্ধা, জেষ্ঠ নাগরিক, নেতা ও জনপ্রতিনিধিকে  কোন প্রভাবশালীর কথিত  চাপে অন্যায় ভাবে জেলে পাঠানো হলো  সেই জবাবদিহিতাও দাবী করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  নিরপেক্ষভাবে খুব দ্রুত বাঘার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের  শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে পারবেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page