
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো তাঁর নেতৃত্বে দেশটিকে আরো সমৃদ্ধ করা, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ ( RERMP -3 ) প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত ৬৯ লক্ষ টাকা অর্থের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, কিভাবে দেশ এগিয়ে যাবে একমাত্র শেখ হাসিনাই মানুষ ও দেশের কথা চিন্তা করেন, দেশের কল্যাণে কাজ করেন।বিএনপি-জামায়াত ঢাকায় বসে দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মিথ্যাচার, অপপ্রচার করে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে, মানুষের সেবা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে এবং ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে।
আলোচনা উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প,ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস,ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান আসিয়া বেগম উপস্থিত ছিলেন।
পরে রাতে ১ লক্ষ টাকার বিশেষ বরাদ্ধে হরিপুর উপজেলার কামার পুকুর হরিবাসর মন্দিরের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন এমপি সুজন।