1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে বিএনপির জরুরী সভা, নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২২২ জন পড়েছেন
83

ঠাকুরগাঁও প্রতিনিধি \ দেশের চলমান পরিস্থিতির উপরে বিবেচনা করে ঠাকুরগাঁওয়ে জরুরী সভা করেছে জেলা বিএনপি। এসময় দলীয় নেতাকর্মীদের কোন ধরণের অন্যায়ের সাথে জড়িত না থাকার আহব্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারিও দেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের কালিবাড়ী এলাকায় অবস্থিত মির্জা রুহুল আমিন মিলনায়তন হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

এসময় বিএনপির নেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে যদি কোনো চাঁদাবাজের সঙ্গে,কোন নাশকতার সঙ্গে বিএনপির কোন নেতার সম্পৃক্ততা থাকে তাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ¦ অ্যাড.আব্দুল হালিম,যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী,অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page