1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী গলাচিপার সন্তান আল মামুন

ঠাকুরগাঁওয়ে শ্যামলী নৈশ কোচ ও তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষ, নি*হ*ত ২

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৭৭ জন পড়েছেন
30

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলায় ২টি বাস ও একটি জ্বালানি তেলবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২জন নি*হত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত বার (১২) জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

৮ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার হিমাদ্রি কোল্ডস্টোরেজ এর সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জ্বালানি তেলবাহী ট্রাকের চালক মো. শাহাদাজ হোসেন (৩০), তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের লাহিড়ী ছোটসিংয়া গ্ৰামের আজিম উদ্দিন এর ছেলে ।

এ ছাড়াও শ্যামলী নৈশ কোচের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ (৩০), তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া চামেশ্বরী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ শ্যামলী এন্টারপ্রাইজ একটি জ্বালানি তেলবাহী ট্রাক ও একটি মাদ্রাসার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের চালক মোঃ শাহাদাজ হোসেন ও শ্যামলী বাসের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ আহত হন।

তাদের স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সানাউল্লাহকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় চালক মোঃ শাহাদাজ হোসেন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আর,এম,ও) ডা. মোঃ রকিবুল আলম (চয়ন), তিনি বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আরও আহত হয়েছেন অনেকে। তাদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে ও ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page