1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

বিস্ফোরক মামলায় কারাগারে রমেশ চন্দ্র সেন

সংবাদ দাতার নাম
  • সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৪৮ জন পড়েছেন
84

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও : একটি বিস্ফোরক মামলায় আটক সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেনকে শনিবার বিকেলে আদালতে তোলা হলে বিচারক রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার নামে মামলাটি করেন ঠাকুরগাঁও হাজীপাড়ার স্থানীয় বাসিন্দা রিপন ওরুফে বাবু।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। কিছুসংখ্যক অজ্ঞাতনামা আসামিও আছে। পুলিশ জানায়, এ রাজনীতিক অসুস্থ থাকায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়নি। পরবর্তী সময়ে রিমান্ডে নিতে আবেদন করা হবে। এর আগে শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশের একদল সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ সেনকে আটক করে।

শুক্রবার রাত ১০ টা ৩০ মিনিটে জেলার রুহিয়া থানার রামনাথে নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যান কয়েকজন সাদা পোশাকধারী ব্যক্তি। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার সহধর্মিণী অঞ্জলি সেন। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

অঞ্জলি সেন জানান, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে রাতে তাকে তুলে নিয়ে যায়। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে তার পরিবারকে কিছু জানানো হয়নি। তারা বলে, উঠেন- চলেন। হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার সময় বলে ৩০ মিনিট পর এনে দেবেন। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি তারা কিছু বলেনি।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, প্রাপ্ত ১০টা ৩০ মিনিটে রমেশ চন্দ্র সেন এর বাসা থেকে ফোন আসে, সেখানে যাওয়ার পর আমি দেখতে পারি যে ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা আসে এবং পরবর্তীতে রমেশচন্দ্র সেন কে তাদের হেফাজতে নিয়ে যান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page