1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

শোকাবহ আগস্ট উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে মাসব্যাপী কর্মসূচি

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৪৫ জন পড়েছেন
62

আগস্ট মানেই শোকের মাস, আগস্ট মানেই বেদনার মাস। বাঙালির ইতিহাসে রক্তের অক্ষরে লেখা শোকাবহ মাস। এই মাসটি যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য রাজশাহী শিক্ষা বোর্ড মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

১লা আগস্ট-২৪ রোববার। শোকের মাসের প্রথম দিন। দিনের শুরুতেই রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান সকলস্তরের কর্মকর্তা, কমর্চারীদেরকে কালোব্যাচ পরিয়ে কর্মদিবস শুরু করেন।
এরপর চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম ও সচিব মো. হুমায়ূন কবীরের নেতৃত্বে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষা বোর্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের ফলদ ও ঔষধী বৃক্ষরোপণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো.আরিফুল ইসলাম, উপ পরিচালক মো. নূরুল ইসলাম খাঁন, সিনিয়র সিস্টেম এনালিস্ট ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মুঞ্জুর রহমান খান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ম্যাসবাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৫ আগস্টে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র তারুণ্যের অগ্রদূত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৪তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালন সহ আরো অন্যান্য কর্মসূচি।

উপরোক্ত কর্মসূচি সুষ্ঠুভাবে পালনের জন্য ইতোমধ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করা হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page