1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

সুখী সুন্দর দেশ গড়ে তুলবো-মির্জা ফখরুল

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২২১ জন পড়েছেন
33

সুজন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছে,খুব শিঘ্রই আমাদের গ্রেফতারকৃত সকল নেতা মুক্তি পাবেন। আমাদের ছাত্ররা আমাদের যে পদ দেখিয়েছেন সেই পথে আমরা এই দেশে একটা সুখি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রী কলেজে বিএনপির আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন,ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রতিটি সময় সকল ষড়যন্ত্র রুখতে সকলের পাশে আছে। আপনারা কথা দেন আপনারা প্রতিটি সময় হিন্দু ভাইদের পাশে থাকবেন। দেশের যে কোন হামলা আসলে সকলে একত্রিত হয়ে মোকাবেলা করবেন।

শেখ মুজিবরের অসম্মানের জন্য দায়ি শেখ হাসিনা অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আজকে শেখ হাসিনার জন্যই শেখ মুজিবর রহমানকে মানুষ অসন্মান করছে। শেখ হাসিনা এতো অত্যাচার করেছে এ দেশের মানুষের উপর যার ফলশ্রæতিতে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে,আর এদিকে জনগন ক্ষিপ্ত হয়ে শেখ মুজিবর রহমানের মূর্তি টেনে হেচরে ফেলে দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত আবু সাঈদ ও মুগ্ধের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের এই দুই ছাত্র আমাদের সন্তান মুগ্ধ ও আবু সাঈদকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকারে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা। যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে তারা আমাদের নিরিহ মানুষের উপরে তারই ফলশ্রুতিতে বাধ্য হয়েছে হাসিনা দেশে ছেড়ে পালিয়ে যেতে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশি, কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান বিএনপি কখনো পার্থক্য করেনি। শেখ হাসিনা এটা করতেন। কথায় কথায় তিনি বলতেন এটা সাম্প্রদায়িকরা করেছেন। শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু অনেক টাকা আগে পাচার করেছে। এখন তারা সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য।

সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page