1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে বিএনপির শান্তি মিছিল ও জরুরী সভা

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৫২ জন পড়েছেন
75

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা বাস্তবায়ন ও শেখ হাসিনার পদত্যাগ করায় শান্তি মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

দুপুরে জেলা শহরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহর চৌড়াস্তায় এসে অবস্থান নেয়।

এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পদাক ফয়সাল আমিন। তিনি বলেন,হিন্দু-মুসলিম আমরা সকলে ভাই। ১৫ বছরে আওয়ামী লীগ যা অত্যাচার করেছে তা আমরা করবোনা। কোন এলাকায় কোন দুর্বৃত্ত যদি কোন নাশকতা ঘটানোর চেষ্টা করে,কারো ক্ষতি করে তাকে ছাড় দেবেনা বিএনপি।

পরে মিছিলটি নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে পরিদর্শনে যান বিএনপির নেতাকর্মীরা। পরিদর্শন শেষে নিজ ভাবনে বিএনপির এক জরুরী সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মহাসচিবের ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন বলেন, মহাসচিবের নির্দেশ আমাদের কোন নেতাকর্মী কোন ভাংচুরের সাথে জড়িত থাকবেনা। কারণ বিএনপি কোন সন্ত্রাসের দল নয়।

তিনি আরো বলেন, যদি কেউ এমন নাশকতা করে থাকে তাহলে তার দায়ভার বিএনপি নিবেনা। জনগন তাদের(আওয়ামী লীগ) ছুড়ে ফেলেছে,আপনারা এমন করলে ৫ সেকেন্ড লাগবেনা আপনাদেরও ছুড়ে ফেলে দিবে। তাই সকলে সতর্ক থাকার নির্দেশের পাশপাশি কোন হামলা ভাংচুরের সাথে জড়িত নাহ থাকার নির্দেশও দেন তিনি।

এসময় জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page