1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

বাগমারায় বাংলাদেশ কৃষক সমিতির বিক্ষোভ সমাবেশ

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৫৩ জন পড়েছেন
 রাজশাহী জেলার বাগমারা উপজেলায়
“কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানে বাংলাদেশ কৃষক সমিতি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪ টায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়ায় “বাংলাদেশ কৃষক সমিতি”  বাগমারা উপজেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে “ছাত্র-জনতার বিজয়কে সংহত করতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, ভুমি ও পল্লী বিদ্যুৎ অফিস দূর্নীতি মুক্ত করতে জোরদার সংগ্রম গড়ে তোলা, খালবিল ও খাসজমি দখলমুক্ত করতে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহবান জানানো হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে সভাপতিত্ব করেন, “বাংলাদেশ কৃষক সমিতি” বাগমারা উপজেলা কমিটির সভাপতি মাস্টার ইমাজ উদ্দিন। সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, বরেন্দ্র আন্দোলনের নেতা, সাবেক রাকসু ভিপি, রাগিব আহসান মুন্নাসহ অনেকে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
রাজশাহী জেলা কৃষক সমিতির সভাপতি, কৃষক নেতা ১ নং গোবিন্দ পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিজন সরকার, রাজশাহী জেলা কৃষক সমিতির সহ-সভাপতি কামাল হোসেন ও রাজশাহী জেলা কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক অজিত মন্ডল।
সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল হাট গাঙ্গোপাড়া বাজার প্রদক্ষিণ করে তেঁতুলতলা মোড়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page