1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

মেয়েদের জন্মদিন উদযাপনের টাকা বানভাসিদের দিলেন মনজুর কাদের

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৫৯ জন পড়েছেন

দিনটি ছিল রাজশাহীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদেরের দুই মেয়ে মরিওম মঞ্জুরি নিশি এবং মমতা মঞ্জুরি নিঝুম এর জন্মদিন। প্রতিবছর এই দিনটি মনজুর কাদের মহা ধুমধামে পালন করেন। ধুমধাম মানে, একটি খাশি জবাই করে পোলাও, বিরিয়ানি খাওয়ানো হয় অসহায়, দুস্থ, এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের, কাটা হয় বড় একটি কেক, পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে নিয়ে তিনি আনন্দে কাটান দিনটি। কিন্তু এবছর এরকম কিছু করা হয়নি। কারন হিসেবে তিনি জানালেন, দেশের অনেক গুলো জেলার মানুষ যখন মরণপণ যুদ্ধ করছে বাঁচার জন্য, ঠিক এরকম সময় এমন আনন্দ আয়োজন আমার মত সচেতন মানুষরা করতে পারেন না। তাই এবারের আয়োজনের বাজেটের টাকাগুলো বানভাসি মানুষের প্রয়োজনে ত্রান হিসেবে পাঠিয়ে দিয়েছি। ঐসব শিশুদের করানো হয়েছে মিষ্টিমুখ। এই এতিম-অনাথ শিশুরাও এতে মন খারাপ করেনি। উপরন্ত তারা বানভাসি মানুষের কষ্ট লাঘবের জন্য দোয়ার আয়োজনে শরীক হয়। বানভাসি মানুষের জন্য মন কাঁদা মানুষের হাজারো গল্পের মাঝে এটিও একটি সত্যি গল্প।

রবিবার (২৫ আগষ্ট) বাদ আসর নগরীর শিশু বিকাশ কেন্দ্রে এক দোয়া মাহফিলের আয়োজন ছিল। দোয়া পরিচালনা করেন তেরখাদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদদের পেশ ঈমাম মোহাম্মদ ইমরান। সেখান থেকেই শিশু বিকাশ কেন্দ্রের ছাত্র-শিক্ষক-কর্মচারিরা জানালেন এমনটি-ই ।
রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের ইনসট্রাক্টর রাকিব আলম বললেন, স্যার প্রতিবছরই ২৫ আগষ্ট তাঁর দুই মেয়ের জন্মদিনে এখানে ভালো খাওয়া-দাওয়ার আয়োজন করেন, আয়োজন করেন কেক কাটার। এবছর এই খরচ না করে বানভাসি মানুষের সাহায্যার্থে পাঠিয়েছেন। এতে আমাদের মনের কাছেও ভাল লাগছে।
জানতে চাইলে মনজুর কাদের আরও বলেন, বেঁচে থাকলে আরও অনেক জন্মদিন পালন করতে পারবো। কিন্তু দেশের এই দূর্দিনে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোটাই এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তাই এমনটি করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা বানভাসি মানুষের এই অবর্ণনীয় কষ্ট লাঘব করুন, এই দোয়া করি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page