1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁওয়ে ‘নীতি নির্ধারক ও স্টেকহোল্ডারদের সাথে জিংক ধান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত’

সংবাদ দাতার নাম
  • সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ জন পড়েছেন
53

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টর আওতায় নীতি নির্ধারক এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে জিংক ধান বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)  ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিও প্রধান কার্যালয়ের চেতনা বিকাশ কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়৷

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কৃষ্ণ রায়।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হারভেস্টপ্লাস বাংলাদেশের কৃষিবিদ মোঃ মজিবর রহমান, প্রজেক্ট ম্যানেজার, রিয়েক্টস-ইন প্রজেক্ট।

এছাড়াও বক্তব্য দেন ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, ফাইন্যান্স ফোকাল মোঃ রফিকুল ইসলাম ও পিসি মোঃ কামরুল ইসলাম প্রমূখ৷

আলোচনা সভায় অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারী বিভিন্ন সেক্টরের কর্মকর্তাবৃন্দ (খাদ্য অধিদপ্তর কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা), চেম্বার অফ কমার্স এর পরিচালক, বিএডিসির সীড মার্কেটিং কর্মকর্তা, আটো রাইস মিলার, মসজিদের ইমাম, পুরোহিত, চিড়া মুড়ি মিল মালিক, বিভিন্ন কলেজের ও স্কুলের শিক্ষক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, নারী নেত্রী ও জিংক ধান উৎপাদনকারী কৃষাণী বৃন্দ।

আলোচনা সভায় মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে সকল কর্মকর্তারা নিজ নিজ সেক্টরের মাধ্যমে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page