1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁও মাইক্রোবাস উল্টে নিহত যুবক, আহত ৩জন

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ জন পড়েছেন
59

ঠাকুরগাঁও সংবাদদাতা:  ঠাকুরগাঁওয রানীশংকৈল উপজেলায় অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে মাইক্রোবাস উল্টে রাইসুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরও আহত হন মাইক্রোবাসে থাকা ৩ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রানীশংকৈল -বালিয়াডাঙ্গী সড়কে নেকমরদ ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. নাছিম ইকবাল।

নিহত রাইসুল ইসলাম দিনাজপুরের সোহেল রানার ছেলে। আহতরা হলেন- দিনাজপুরের মহিবুল আলমের ছেলে রাকিউল ইসলাম (১৭), রাজশাহী সদর উপজেলার সাইফুল ইসলামের ছেলে জুনাইদুল ইসলাম (১৬) ও ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার আবির হোসেনের মেয়ে আসকা খাতুন (১৮)।

রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ডিউটি অফিসার সুমন  বলেন, দিনাজপুর থেকে রানীশংকৈল হয়ে পঞ্চগড়ে চা বাগান দেখার উদ্দেশ্যে মাইক্রোবাসটি দুপুরের দিকে নেকমরদ এলাকায় পৌঁছালে অপর দিকে থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

এসময় মাইক্রোবাসে থাকা রাইসুল ইসলাম নামে এক যুবক ঘটনা স্থলে মারা যান ও আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে রানীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়াও নিহতের লাশ ফায়ার সার্ভিসের সদস্যরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page