1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

রাবিতে সামুদ্রিক ঝিনুককে খাদ্য হিসেবে জনপ্রিয় করতে সূচনা কর্মশালা

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ জন পড়েছেন
Oplus_131072
32
নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সামুদ্রিক ঝিনুকের (বাইভাল্বের) ব্যবহার, বাণিজ্যিকীকরণ ও জনপ্রিয় করার লক্ষ্যে ফ্রেশ ও ভ্যালুএডেড প্রোডাক্ট তৈরির জন্য বাজার সংযোগের বিকাশের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী কৃষি অনুষদ ভবনের ফিশারিজ বিভাগের সম্মেলন কক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ডঃ সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর, ঢাকার সাসটেইনেবল কোস্টাল ও মেরিন ফিশারিজ প্রকল্পের পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ মন্ডল।
রাবি’র ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ডঃ এ বি এম মহসিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের মুখ্য গবেষক ও রাবি ফিশারিজ বিভাগের প্রফেসর ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল। বিস্তারিত তথ্য উপস্থাপনা করেন প্রকল্পের সহগবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রফেসর ডঃ মোঃ তারিকুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য সেক্টরের ভূমিকা অপরিসীম। সুনীল অর্থনীতি (Blue Economy) বাংলাদেশের উন্নয়নে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। বাংলাদেশের সুবিশাল সমুদ্রে মাছ সহ বিভিন্ন মৎস্য প্রজাতি সুনীল অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান।
বক্তারা আরও বলেন, সামুদ্রিক ঝিনুক বা বাইভাল্ব একটি গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ। যা উন্নত বিশ্বে উপাদেয় খাদ্য হিসাবে প্রচলিত। বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর কাছেও এটি জনপ্রিয় খাদ্য। তবে সমগ্র দেশে তেমন প্রচলিত নয়। এই সামুদ্রিক বাইভাল্বকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে আমাদের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই লক্ষ্যে ফ্রেশ ও ভ্যালুএডেড প্রোডাক্ট তৈরির মাধ্যমে সামুদ্রিক বাইভাল্বকে জনপ্রিয় খাদ্য তালিকায় অন্তর্ভুক্তিকরণ ও বাণিজ্যিকীকরণে রাবি’র ফিশারিজ বিভাগের প্রফেসর ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল ও প্রফেসর ডঃ মোঃ তারিকুল ইসলাম এবং  ফিশারিজ অনুষদ সিভাসু, চট্টগ্রামের শিক্ষক প্রফেসর ডঃ এসকে আহমেদ আল নাহিদ মৎস্য অধিদপ্তর বাংলাদেশের সাসটেইনেবল কোস্টাল ও মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় কাজ করে যাচ্ছেন।
কর্মশালায় রাবির বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় সভাপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, সুফলভোগী দলের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page