1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে কারাগারে প্রেরণ করলো আদালত

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ জন পড়েছেন
75

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  হত্যা, চাঁদাবাজি ও ভুমি দখল মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছে আদালতের বিচারক।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার (২৯ সেপ্টেম্বর)  সকালে হত্যা, চাঁদাবাজি ও ভুমি দখল মামলায় সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনকে পৃথক দুটি আদালতে তোলা হলে এ আদেশ দেয়।

এ সময় বাদি ও তার আইনজীবী জানান, আসামীকে শুরুতে চাঁদাবাজি ও ভুমি দখলের অভিযোগে একটি মামলায় ঠাকুরগাঁওয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বাদিপক্ষের আইনজীবী দশ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রহিমা খাতুন আগামী ১০ অক্টোবর শুনানীর দিন ধার্য করেন।

পরবতির্তে  তার বিরুদ্ধে আরেকটি করা হত্যা মামলায় ঠাকুরগাঁওয়ের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করেন।

এর আগে সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে ঢাকা থেকে গ্রেফতার করে। আজ ২৯ সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিলে এসব মামলায় তাকে হাজির করেন পুলিশ।

এসময়  চাঁদাবাজি ও জমি দখল মামলার মামলার বাদি মোঃ হাবিবুল ইসলাম বাবলু জানান, সাবেক এমপির এলাকায় ৭০ একর জমি ক্রয় করলে মামলার আসামীরা ক্ষমতার জোরে অর্ধশতাধিক একর জমি দখল করে নেয়। শুধু তাই নয় পরবর্তিতে ১০ কোটি  টাকা চাঁদা দাবি করে। আশা করা হচ্ছে বর্তমান সরকারের সময়ে ন্যায় বিচার পাওয়া যাবে। সেই লক্ষ্য নিয়েই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় দুই এমপিসহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করা হয়েছে।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, জুডিশিয়াল কোর্টের বিচারকের আদালতে আসামীকে দশ দিনের রিমান্ড চাওয়া হলে আগামী ১০ অক্টোবর মুনানীর দিন ধার্য করেন। অন্যদিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করেন।

উল্লেখ্য,এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমিদখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page