1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা জন্মদিনে মানবিক উদ্যোগ: স্টাফদের মাঝে কম্বল বিতরণ করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক হলেন বালিয়াকান্দির মোঃ রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নাইম হোসেন বাপ্পি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নুর উদ্দিন তাপাদার তানিম

বানভাসিদের জন্য ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহীর অনুদান প্রদান

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ জন পড়েছেন
Oplus_131072
32
ফেনী, কুমিল্লা ও চট্রগ্রামসহ দেশের বেশকিছু জেলার মানুষ বন্যার কবলে পড়ে মানবেতর জীবন যাপন করছেন। বানভাসিদের সাহায্যে নিজ নিজ অবস্থান থেকে যে যা পারছে সাহায্য সহযোগিতা করছে। তারই ধারাবাহিকতায় সেই অসহায় বানভাসি মানুষের কষ্ট লাঘবে কিছু নগদ আর্থিক সহযোগিতা করলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দারা।
বানভাসিদের জন্য বিপিজেএ (বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন) রাজশাহী শাখার পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসকের ত্রান তহবিলে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। রবিবার (০১ সেপ্টেম্বর ২৪) বিকাল ৪টার দিকে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ সরকারী কাজে বাইরে থাকায় তার পক্ষে নগদ আর্থিক সহযোগিতা গ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা, সহ-সভাপতি শাহিন খান, সাধারণ সম্পাদক সামাদ খান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক  সামিউল ইসলাম শামিম ও সদস্য সৌরভ হোসেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page