1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ জন পড়েছেন

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে পৃথকস্থানে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য(০৭) ও জান্নাত(১২) নামের দুইজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।

নিহত জান্নাত(১২) বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য (০৭) সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে জান্নাত প্রতিদিনের মত বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ কাপড় দেয়। এতে ব্যথা অনুভব করে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। পরে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় জান্নাত। সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে পড়তো বলে জানিয়েছেন তার পরিবার।

অন্যদিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। পরে বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের পক্ষ থেকে দ্রæত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবনতি হওয়াায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। পরে পথেই মারা যায় আদিত্য। আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিত্বীয় শ্র্রেণীর শিক্ষার্থী ছিল।

পৃথক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্খিত মৃত্যু কাম্য নয়। সকলকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page