1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

দুইদিন পর বিএসএফের গুলিতে নিহত জয়ন্তের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ জন পড়েছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শ্রী জয়ন্ত (১৫) নামে কিশোরের মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

বুধবার রাত ২ টার দিকে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি এবং থানা পুলিশের উপস্থিতিতে নিহত কিশোরের মরদেহ ফেরত দেয় তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির।

পুলিশ জানায়, সন্ধ্যার পরেই নিহত কিশোর জয়ন্তের মরদেহ ফেরত দেয়ার কথা ছিল বিএসএফের। কিন্তু মধ্যরাতের পর বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে মরদেহ ফেরত দেয় তারা। পরে বিজিবি ও পুলিশ নিহত জয়ন্তের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা করেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের একই পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ১৮ থেকে ২০ জনের একটি দল। এ সময় ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জয়ন্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page