1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল একুশে বইমেলায় মিলছে কাজী এনায়েত উল্লাহর ৯ বই মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা জাকির হোসেনের শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোসাইন মোহাম্মদ মনিরের শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকির হোসেনের বার্তা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি সাহাদাত হোসেন রনির শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ’র শ্রদ্ধা খাদিজাতুল কুবরাকে প্রেম নিবেদন প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা চাঁদপুর-১ কচুয়া আসন ভোট যুদ্ধে ত্রিমুখী লড়াই: বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর

রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের বেড়েছে, হার ৮১.২৪, এগিয়ে মেয়েরা

শফিকুল আলম ইমন, রাজশাহী
  • সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩২৪ জন পড়েছেন
Oplus_131072
126
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা, তাদের পাশের হার ৮৭ শতাংশ আর ছেলেদের পাসের হার ৭৬ শতাংশ।
মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এবারের এইচএসসি’র ফল ঘোষণা করেন।
এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। এরমধ্যে ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন পরীক্ষায় অংশ নেয় এবং ১ লাখ ১১ হাজার  ৪৪৮ জন পাস করেছে। তন্মধ্যে ২৪ হাজার ৯০২ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছেলে ১০ হাজার ৩০৫ জন। আর মেয়ে ১৪ হাজার ৫৯৭ জন।
রাজশাহী বোর্ডে গত বছর এইচএসসির পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে। এছাড়া বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যাও।
গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন।  এবার তা বেড়ে দ্বিগুণের বেশি। অথচ গতবছর পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল এবারের চেয়ে বেশি, ১ লাখ ৩৮ হাজার ৩৯০ জন।
চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম জানান, এ বছর রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট কলেজের সংখ্যা ছিল ৭৪১টি। এরমধ্যে ১২টি কলেজের কোন শিক্ষার্থী পাস করতে পারেননি। আর ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। যেসব কলেজের কোন শিক্ষার্থী পাস করেননি সেসব কলেজের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Comments are closed.

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page