1. nasimmahmudeee@gmail.com : Nasim Mahmud : Nasim Mahmud
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পর্তুগাল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রুগ মুক্তি কামনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি উদযাপন কুষ্টিয়ায় এবারের জাতীয় পর্যায়ের লালন উৎসবে গাইলেন ঠাকুরগাঁওয়ের বাউল রুমা ঠাকুরগাঁওয়ে ‘কালবেলা’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত ভূল্লী থানায় ৩৫ পিস ট্যাপেন্ডালসহ যুবক আটক উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক ভূল্লীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: গণমাধ্যমের ভূমিকায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্ব

রাজশাহীতে সাংবাদিকের ওপর মাদককারবারির নৃশংস হামলা

শাহিনুর রহমান সোনা, রাজশাহী
  • সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ জন পড়েছেন
Oplus_131072
রাজশাহীর বাঘা উপজেলায় সংবাদ প্রকাশের জেরে নৃশংস সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক আবুল হাসেম ও তার বাবা।
সাংবাদিক আবুল হাসেম জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের একজন সদস্য। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।
২০ অক্টোবর (রোববার) বেলা ৩টা ৪৫ মিনিটে বাঘা উপজেলার পাকুড়িয়ায় নিজ বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনা ও এজাহার সুত্রে জানা যায়, পাকুড়িয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি শুকুর আলীর ছেলে সুমন আলীর নেতৃত্বে আজাহার আলী, সুজন আলীসহ মাদক ব্যবসায়ীরা সাংবাদিক হাসেমের পরিবারের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয় সাংবাদিক হাসেম ও তার বাবা। হামলায় হাসেমের মাথায় ৫ টি ও তার বাবার মাথায় ১২ টি সেলাই পড়ে। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মাদক কারবারিরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। তুচ্ছ ঘটনায় তারা যাকে তাকে মারধর করে। প্রকাশ্যে মাদক বিক্রি করে। ঘটনায় প্রথমে কথা কাটাকাটি পর্যায়ে থাকলেও পরে হাসুয়া, হাতুড়ি সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাদক কারবারিরা আবারও হামলা চালায়। হামলায় সাংবাদিক হাসেমের বাবার মাথায় হাসুয়া দিয়ে আঘাত করে। এরপর সাংবাদিক হাসেম বাধা দিতে গেলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।
জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, আমি তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করেছি। এঘটনায় এজাহার দায়ের হয়েছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page